Header Ads Widget

নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ পেয়েছেন কম

 

নতুনদের কাঁধে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ পেয়েছেন কম

শপথ নিচ্ছেন নতুন মন্ত্রিসভার প্রতিমন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ঢাকা; ১৭ ফেব্রুয়ারি ২০২৬ছবি: রয়টার্স

অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত হয়েছে বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভা। তবে এবার অনেক মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রথমবারই দায়িত্ব পেয়েছেন গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের। আবার জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি একাধিক মন্ত্রণালয় একজন মন্ত্রীর অধীনে এনে সঙ্গে প্রতিমন্ত্রী রাখা হয়েছে। ফলে তাঁদের কাজের সমন্বয় কীভাবে হবে, তা এখনো স্পষ্ট হয়নি।

অবশ্য সরকার–ঘনিষ্ঠদের কেউ কেউ বলছেন, প্রতিমন্ত্রীদের কাজ হয়তো ভাগ করে দেওয়া হবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত মঙ্গলবার ৫০ সদস্যের মন্ত্রিসভা (প্রধানমন্ত্রীসহ) যাত্রা শুরু করে। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ ও প্রতিমন্ত্রী ২৪ জন। তাঁদের মধ্যে প্রথমবার মন্ত্রী-প্রতিমন্ত্রী হয়েছেন ৪১ জন। গতকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেছেন।


Post a Comment

0 Comments