Header Ads Widget

পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইরানের কাছে সেই নিশ্চয়তা চান জেডি ভ্যান্স

 

পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, ইরানের কাছে সেই নিশ্চয়তা চান জেডি ভ্যান্স


ইসলামাবাদের সংবাদ সম্মেলনে কথা বলছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (ডানে)। এ সময় তাঁর পাশে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার (বাঁয়ে) ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। ১২ এপ্রিল ২০২৬
ছবি: এএফপি

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই নিশ্চয়তা চান জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তানে এক ব্রিফিংয়ে বলেছেন, ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সে বিষয়ে তাদের কাছ থেকে একটি ‘স্পষ্ট অঙ্গীকার’ প্রয়োজন।

ভ্যান্স আরও বলেন, ‘সহজ কথা হলো, আমাদের এমন একটি জোরাল প্রতিশ্রুতি দেখতে হবে যে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। এমনকি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম—এমন কোনো সরঞ্জাম বা প্রযুক্তিও তারা অর্জনের চেষ্টা করবে না।’

ইসলামাবাদে ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে আজ রোববার এয়ারফোর্স টু উড়োজাহাজে ওঠার সময় বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে বিদায় জানাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দীর্ঘ আলোচনার পরও মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে
ছবি: এএফপি

ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স

ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়ে পাকিস্তান ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার ঘোষণা দেওয়ার পরপরই তিনি ইসলামাবাদ ছাড়েন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, পাকিস্তান সময় আজ রোববার সকাল ৭টা ৮ মিনিটে (জিএমটি ২টা ০৮ মিনিট) ভ্যান্স ‘এয়ারফোর্স টু’ উড়োজাহাজে চড়েন। উড়োজাহাজে ওঠার সময় সিঁড়ির ওপর থেকে তিনি দায়িত্বরত পাকিস্তানি কর্মকর্তাদের উদ্দেশে হাত নেড়ে বিদায় জানান।

যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি করেছে, যা তারা যুদ্ধেও পায়নি: ইরান

পাকিস্তান সফররত ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে দেশটির ফার্স নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু বিষয় দাবি করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি।

সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালি, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি।



Post a Comment

0 Comments